আ জা ডেক্স
বাংলাদেশে বিশ্বখ্যাত ফাস্টফুড ব্র্যান্ড কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধন করা হয়েছে।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে নতুন এই রেস্তোরাঁটি চালু করেছে কেএফসির বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান ট্রান্সকম ফুডস লিমিটেড।
২০০৬ সালে বাংলাদেশে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির জন্য এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।
আধুনিক নকশা ও আকর্ষণীয় সাজসজ্জায় তৈরি নতুন রেস্তোরাঁটিতে অতিথিদের জন্য রাখা হয়েছে খোলামেলা ও আরামদায়ক পরিবেশ।
কেএফসির নতুন আন্তর্জাতিক নকশা অনুসরণে তৈরি এই রেস্তোরাঁটি বাংলাদেশের অন্যতম বড় আউটলেট। এখানে একসঙ্গে ১৩০ জন অতিথি বসে খাবার খেতে পারবেন।
পাশাপাশি এটি সম্পূর্ণ ডিজিটাল রেস্তোরাঁ হিসেবে সাজানো হয়েছে।
এতে রয়েছে চারটি স্বয়ংক্রিয় খাবার অর্ডারের কিয়স্ক। এর মাধ্যমে অতিথিরা সহজে ও দ্রুত নিজেদের পছন্দের খাবার অর্ডার করতে পারবেন।
কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে নানা আয়োজনের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।
৫০তম রেস্তোরাঁ উদ্বোধন প্রসঙ্গে ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা বলেন, ‘বাংলাদেশে কেএফসির এই অগ্রযাত্রা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।
গ্রাহকদের আস্থা ও ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। তাঁদের প্রত্যাশা পূরণে ভবিষ্যতেও মানসম্মত খাবার ও সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।’