এস এম মিজান
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে।
দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এ সফর স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আগামী ৭-৮ ডিসেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর করার কথা ছিলো।
মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে বাংলাদেশ ছাড়াও আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত হয়েছে।