ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে...মাহদী আমিন ● গোপালগঞ্জে নাশকতা-সহিংসতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তলব ৪ প্রতিষ্ঠানের তথ্য ● মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ● গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার হাসানকে গ্রেপ্তার ● গোপালগঞ্জে বিএনপির আরও ছয় নেতার পদত্যাগ ● জামায়াত ইসলাম আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে....অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ● ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির পরিকল্পনা ফাঁস ● দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন ● রাজউক একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান....টিআইবি ● সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
রাজধানী মাইডাস সেন্টারে আয়োজিত সম্মেলনে

রাজউক একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান....টিআইবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৬:০৬ পিএম
রাজউক একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান....টিআইবি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) ‘আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান’ বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, রাজউককে নিয়ে টিআইবির আগে অন্য গবেষণাও ছিল।

সেই গবেষণার ভিত্তিতে রাজউককে একটি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করা হয়েছে।

তিনি বলেন, এখানে উপস্থিত এবং বাইরে থাকা ব্যক্তিদের মধ্যে যারা ঢাকা শহরে রাজউকের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট, তাদের প্রত্যেকেরই এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে।

তার নিজেরও ব্যক্তিগত অভিজ্ঞতা আছে।

টিআইবি নির্বাহী পরিচালক বলেন, বর্তমান গবেষণাটি রাজউককেন্দ্রিক না হলেও বেসরকারি আবাসন খাতের সেবা কার্যক্রমে রাজউকের সংশ্লিষ্টতার ক্ষেত্রে যোগসাজশ ও অনিয়মের চিত্র উঠে এসেছে।

তার অভিযোগ, রাজউকের সক্ষমতা, সুশাসন ও জবাবদিহির ঘাটতির সুযোগ নিয়ে আবাসন ব্যবসাপ্রতিষ্ঠানের একটি অংশ এবং সংস্থাটির অসাধু কর্মকর্তারা লাভবান হচ্ছেন।

ড্যাপ সংশোধনের ক্ষেত্রেও প্রভাবশালী আবাসন প্রতিষ্ঠানগুলোর প্রভাব এবং তাদের কাছে রাজউকের নতি স্বীকারের দৃষ্টান্ত রয়েছে।

ইফতেখারুজ্জামান বলেন, রাজধানীর বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নের প্রতিটি পর্যায়েই সুশাসনের ঘাটতি রয়েছে।

রাজউক, প্রশাসন, নিয়ন্ত্রক সংস্থা ও ইউটিলিটি কর্তৃপক্ষের একাংশের যোগসাজশে এ খাতে অনিয়ম ও দুর্নীতি চলছে।

পাশাপাশি রাজনৈতিক ছত্রছায়ায় ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী গোষ্ঠী ও প্রশাসনের একাংশ মিলে এক ধরনের ‘মাফিয়াতন্ত্র’ গড়ে তুলেছে।

তিনি আরও বলেন, বেসরকারি আবাসন খাতে সুশাসনের ছয়টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র—আইনের শাসন ও যথাযথ প্রয়োগ, সক্ষমতা ও কার্যকারিতা, স্বচ্ছতা, তথ্য প্রকাশ, অংশগ্রহণ এবং জবাবদিহি—সব ক্ষেত্রেই ব্যাপক ঘাটতি রয়েছে।

আইনের সীমাবদ্ধতা এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার সুযোগে রিয়েল এস্টেট কোম্পানির একটি অংশ অনিয়ন্ত্রিত ও জবাবদিহিহীনভাবে ব্যবসা পরিচালনা করছে।

একই সঙ্গে তারা ক্ষমতার অপব্যবহারও করছে বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, প্রকল্পের স্থান নির্বাচন, জমি কেনা বা দখল, প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়ন থেকে শুরু করে প্লট হস্তান্তর পর্যন্ত পুরো প্রক্রিয়ায় পদ্ধতিগত দুর্নীতি, প্রক্রিয়াগত ত্রুটি, ক্ষমতার অপব্যবহার এবং বিধিবিধান লঙ্ঘনের ঘটনা অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।

ইফতেখারুজ্জামান বলেন, আবাসন খাত মূলত সরবরাহকারীনির্ভর হওয়ায় জমির মালিক ও সাধারণ ক্রেতারা আবাসন ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়ছেন।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক যোগসাজশ ও পৃষ্ঠপোষকতা, মধ্যস্বত্বভোগী এবং ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী মহলের সঙ্গে প্রশাসনের একটি অংশ মিলে মাফিয়াতন্ত্র গড়ে তুলেছে।

এসব গোষ্ঠীই ঠিক করে দেয় কী ধরনের নিয়ম হবে এবং কীভাবে কালো টাকা বৈধ করার সুযোগ তৈরি করা হবে।

তিনি আরও বলেন, ভূমি দখল ও এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের পেছনে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক শক্তির একটি অংশের সমর্থন রয়েছে।

বাংলাদেশ ক্রমেই ভূমি দখলকারীদের দেশে পরিণত হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)