ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে...মাহদী আমিন ● গোপালগঞ্জে নাশকতা-সহিংসতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তলব ৪ প্রতিষ্ঠানের তথ্য ● মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ● গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার হাসানকে গ্রেপ্তার ● গোপালগঞ্জে বিএনপির আরও ছয় নেতার পদত্যাগ ● জামায়াত ইসলাম আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে....অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ● ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির পরিকল্পনা ফাঁস ● দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন ● রাজউক একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান....টিআইবি ● সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার হাসানকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৬:৪৭ পিএম
গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার হাসানকে গ্রেপ্তার

গোপালগঞ্জ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪ কার্যালয় থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে।

আবুল হাসান বর্তমানে এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত রয়েছেন। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা।

তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের আগে আবুল হাসান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

পরবর্তী সময়ে তাকে এসআরবিতে বদলি করা হয়। পুলিশের দাবি, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় তার কথাবার্তা ও অভিব্যক্তিতে সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)