ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে...মাহদী আমিন ● গোপালগঞ্জে নাশকতা-সহিংসতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তলব ৪ প্রতিষ্ঠানের তথ্য ● মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ● গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার হাসানকে গ্রেপ্তার ● গোপালগঞ্জে বিএনপির আরও ছয় নেতার পদত্যাগ ● জামায়াত ইসলাম আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে....অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ● ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির পরিকল্পনা ফাঁস ● দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন ● রাজউক একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান....টিআইবি ● সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গোপালগঞ্জে বিএনপির আরও ছয় নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জ

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৬:৪০ পিএম
গোপালগঞ্জে বিএনপির আরও ছয় নেতার পদত্যাগ

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে একসঙ্গে বিএনপির ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের সিদ্ধান্ত জানান।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা জানান, দীর্ঘদিন ধরে তারা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন।

তবে সাম্প্রতিক সময়ে টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তারা অসন্তুষ্ট।

এ পরিস্থিতিতে প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

একই সঙ্গে ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত থাকবেন না বলে জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনিও সাড়া দেননি।

উল্লেখ্য, এর আগে গত ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে গোপালগঞ্জে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দেন।

তারা সংবাদ সম্মেলন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে নিজেদের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)