ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● খুলনা বাগেরহাটে বিএনপির নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের দলবদ্ধ হামলা ● আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ,ধাওয়া খেয়ে পালাল হামলাকারীরা ● চট্টগ্রাম মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের পেট্রল বোমা নিক্ষেপ,অগ্নিসংযোগ ● সরকার ৬ মাসে এলএনজি আমদানিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা....তিতুমীর ● আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে....রাষ্ট্রপতি ● মনোহরদীতে বরজের পান কেটে দিয়ে ৬ লাখ টাকার পান বিনষ্ট ● শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় কোন্দল ও ব্যক্তিস্বার্থ পরিহারের আহ্বান....প্রধানমন্ত্রীর ● অভিযানে গিয়ে অবরুদ্ধ ডিবি সদস্যরা, পুলিশের অভিযানে উদ্ধার দোকানের তালা ভেঙে তল্লাশির অভিযোগ, দুই কথিত সোর্স গ্রেপ্তার ● মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের বাংলাদেশ সফর স্হগিত ● সোনারগাঁয়ে ৭৪ জমিদাতা পরিবার ও ৫৭ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দিল তাহেরপুর মাদ্রাসা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
চার্টার্ড অ্যাকাউন্ট বাংলাদেশ আয়োজিত

আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে....রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ১১:২৪ পিএম
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে....রাষ্ট্রপতি

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অর্থনীতির শ্বেতপত্রের তথ্যের বরাত দিয়ে তিনি এ কথা বলেন।

শনিবার ২৮ নভেম্বর রাজধানীর রেডিসন ব্লু হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের আয়োজনে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল করে দেওয়া এবং ব্যাপক অর্থপাচারের কারণে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছে।

১৫ বছরেরও বেশি সময়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে।

একই সঙ্গে অর্থনীতিকে দুর্নীতির দুষ্টচক্রের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল।

রাষ্ট্রপতি জানান, ২০২৪ সালের বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।

বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

দেশের ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে তিনি বলেন, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা।

এটি মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। প্রকৃত আর্থিক সংকট চিহ্নিত করতে ঋণ শ্রেণিকরণে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি বন্ধ এবং আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান রাষ্ট্রপতি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)