Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

পুলিশকে ম্যানেজ করে আ'লীগ নেতা ভূমিদস্যু স্বপনের সন্ত্রাসী রাজত্ব ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের....স্থানীয় সরকার মন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী...আফরোজা খানম নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার: ভারপ্রাপ্ত স্পিকার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে সামসুল হক স্কুল এন্ড কলেজ আমাদের গর্ব...নবী উল্যাহ নবী শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদ শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সামসুল হক স্কুল এন্ড কলেজ আমাদের গর্ব...নবী উল্যাহ নবী

এস এম মিজান

প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ০৮:৩১ পিএম
সামসুল হক স্কুল এন্ড কলেজ আমাদের  গর্ব...নবী উল্যাহ নবী

বি এনপির সিনিয়র নেতা নবী উল্যাহ নবী তার ফেসবুকে ডেমরা বাসীর প্রতি আহবান করেন। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আমাদের সবার গর্ব, একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।

রবিবার (২৬ জুলাই) তিনি বলেন দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও নিষ্ঠার মাধ্যমে এই প্রতিষ্ঠানের সুনাম গড়ে উঠেছে।

তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আমাদের সবার দায়িত্ব।

আমরা কোনো পক্ষের সঙ্গে জড়িত নই। একজন সচেতন ও দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে শুধু সবাইকে সংযম, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি।

প্রতিষ্ঠানের স্বার্থে চলমান সব ধরনের উত্তেজনাপূর্ণ কার্যক্রম থেকে বিরত থাকুন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো পোস্ট, মন্তব্য বা প্রচার করবেন না, যা বিভ্রান্তি বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করুন এবং বিশেষভাবে খেয়াল রাখুন, যেন কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বা অভিভাবক কোনো ধরনের হয়রানি, ভয়ভীতি বা সমস্যার সম্মুখীন না হন।

সকল প্রকার সহিংসতা, উসকানিমূলক কর্মকাণ্ড ও অপপ্রচার থেকে বিরত থাকুন।

আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত প্রতিষ্ঠানের সুনাম, শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)