Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

পুলিশকে ম্যানেজ করে আ'লীগ নেতা ভূমিদস্যু স্বপনের সন্ত্রাসী রাজত্ব ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের....স্থানীয় সরকার মন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী...আফরোজা খানম নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার: ভারপ্রাপ্ত স্পিকার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে সামসুল হক স্কুল এন্ড কলেজ আমাদের গর্ব...নবী উল্যাহ নবী শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদ শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক মানিকগঞ্জ

প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ১০:১৫ পিএম
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি।

আজ রবিবার ২৬ শে জুলাই প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকারি দেবেন্দ্র কলেজ ৮৪ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।

এ কলেজের শিক্ষার্থী ছিলেন ভাষাসৈনিক রফিকউদ্দিন আহমেদ। দেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলন ও জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে এ কলেজের অবদান রয়েছে।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কিভাবে দেশকে ভালোবাসতে হয়।

তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে অবদান রাখার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, “আমি এসেছি আপনাদের সেবা করার জন্য।

আপনাদের ভালোবাসা পেয়েছি আমি। আমি আমার পিতার আদর্শ অনুসরণ করে মানিকগঞ্জের শিক্ষার প্রসারসহ সব ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের ভালোবাসার ঋণ পরিশোধ করতে চাই।”

এ সময় তিনি উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। এর আগে মন্ত্রী সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে ‘শহীদ জিয়া’, ‘মুক্তিযুদ্ধ’ এবং ‘জুলাই স্মৃতি কর্নার’-এর শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)