Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

পুলিশকে ম্যানেজ করে আ'লীগ নেতা ভূমিদস্যু স্বপনের সন্ত্রাসী রাজত্ব ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের....স্থানীয় সরকার মন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী...আফরোজা খানম নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার: ভারপ্রাপ্ত স্পিকার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে সামসুল হক স্কুল এন্ড কলেজ আমাদের গর্ব...নবী উল্যাহ নবী শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদ শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় সংসদ ভবনে

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার: ভারপ্রাপ্ত স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ১০:০৭ পিএম
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার: ভারপ্রাপ্ত স্পিকার

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমতাভিত্তিক সুশাসন ও শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করতে যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

রোববার (২৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়ের (ইউএনওপিএস) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল আগামী ৮ আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিতব্য ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করে।

ভারপ্রাপ্ত স্পিকার আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়ে প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে পারস্পরিক সহযোগিতা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)