Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

পুলিশকে ম্যানেজ করে আ'লীগ নেতা ভূমিদস্যু স্বপনের সন্ত্রাসী রাজত্ব ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের....স্থানীয় সরকার মন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী...আফরোজা খানম নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার: ভারপ্রাপ্ত স্পিকার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে সামসুল হক স্কুল এন্ড কলেজ আমাদের গর্ব...নবী উল্যাহ নবী শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদ শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নির্বাচন কমিশনার

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির, ৯০ দিনের মধ্যেই ভোট

আ জা ডেক্স

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ১২:৫৯ এ এম
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির, ৯০ দিনের মধ্যেই ভোট

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে।

সেই বিধান অনুসরণ করে খুব শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে কমিশন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাছউদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ২৪ জুলাই বিদায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পর থেকেই পদটি শূন্য হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হবে।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

বর্তমান সাংবিধানিক কাঠামো অনুযায়ী জাতীয় সংসদের মোট ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

এজন্য দ্রুত তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতের কাজ শুরু করবে কমিশন।

আব্দুর রহমানেল মাছউদ আরও জানান, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন প্রক্রিয়াটি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো পদ্ধতিতে পরিচালিত হবে।

একাধিক বৈধ প্রার্থী থাকলে নির্ধারিত দিনে জাতীয় সংসদ ভবনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আর যদি একজন মাত্র বৈধ প্রার্থী থাকেন, তাহলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। সাপ্তাহিক ছুটির কারণে কমিশনের দাপ্তরিক কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।

তবে আগামী রোববার অথবা পরবর্তী কার্যদিবসগুলোতে তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কমিশনের নীতিনির্ধারকরা বৈঠকে বসবেন।

নির্বাচন কমিশনের প্রত্যাশা, খুব অল্প সময়ের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)