ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● শেখ হাসিনার মৃত্যুদণ্ড, ছাত্রলীগের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রদলের বিক্ষোভ ● গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে নাহিদের বাসা থেকে টাকা-স্বর্ণালঙ্কার লুট ● উনি এখন লাশের অপেক্ষায় আছেন, নিজের দলীয় কর্মীদের লাশ চান ● চট্টগ্রাম খাগড়াছড়িতে দুই পিকআপে অগ্নিসংযোগ ● ইউনিয়ন পরিষদে ভোট ৫ ধাপে প্রকাশ করলেন নির্বাচন কমিশন.....ইসি ● বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভাংচুর,স্হানীয় বিএনপির নেতা সেলিম রেজা হাসপাতালে ● ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে ● সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন ● মৃতদেহ পুড়িয়ে ও বুলডোজার দিয়ে গণহত্যার আলামত নষ্ট করেছে....মিয়ানমার ● নিট কনসার্ট গ্রুপ ১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আওয়ামী লীগের লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ক্যাম্পাসে ছাত্রদলের অবস্হান

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৬:০০ পিএম
আওয়ামী লীগের লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ক্যাম্পাসে ছাত্রদলের অবস্হান

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঘোষিত কথিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হবে।

সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আগামীকাল বৃহস্পতিবার কথিত ‘লকডাউন’ কর্মসূচি আহ্বান করেছে।

এর প্রতিবাদে এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অবস্থান কর্মসূচির বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ঠিক রাখা এবং সারা দেশে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাফেরা, স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে আমাদের এই অবস্থান।

১৭ বছর ধরে ফ্যাসিবাদী শাসন চালানো আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতা রুখতে আমরা কর্মসূচি নিয়েছি।

ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে আমরা নিশ্চিত করতে চাই, নিষিদ্ধ সংগঠনগুলো যেন ক্যাম্পাসের ভেতরে কিংবা আশপাশে কোনো ধরনের নাশকতামূলক ঘটনা ঘটাতে না পারে।

দেশের পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখতে এসব অপতৎপরতার বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)