ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● শেখ হাসিনার মৃত্যুদণ্ড, ছাত্রলীগের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রদলের বিক্ষোভ ● গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে নাহিদের বাসা থেকে টাকা-স্বর্ণালঙ্কার লুট ● উনি এখন লাশের অপেক্ষায় আছেন, নিজের দলীয় কর্মীদের লাশ চান ● চট্টগ্রাম খাগড়াছড়িতে দুই পিকআপে অগ্নিসংযোগ ● ইউনিয়ন পরিষদে ভোট ৫ ধাপে প্রকাশ করলেন নির্বাচন কমিশন.....ইসি ● বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভাংচুর,স্হানীয় বিএনপির নেতা সেলিম রেজা হাসপাতালে ● ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে ● সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন ● মৃতদেহ পুড়িয়ে ও বুলডোজার দিয়ে গণহত্যার আলামত নষ্ট করেছে....মিয়ানমার ● নিট কনসার্ট গ্রুপ ১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সাবেক শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের নেতা

গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে নাহিদের বাসা থেকে টাকা-স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:৪৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:৫৪ পিএম
গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে নাহিদের বাসা থেকে টাকা-স্বর্ণালঙ্কার লুট

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের আগে রাজধানীর উত্তরার বাসা থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে।

পরিবারের দাবি, গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একদল ব্যক্তি বাসায় ঢুকে তল্লাশির নামে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন।

তবে কারা এসব জিনিস নিয়ে গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিবি পরিচয়ে কারা বাসায় ঢুকে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বুধবার ১৮ নভেম্বর দিবাগত রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

পরিবারের অভিযোগ, পুলিশের মূল দল বাসায় পৌঁছানোর কিছুক্ষণ আগেই ডিবি পরিচয় দেওয়া ব্যক্তিরা সেখানে প্রবেশ করেন।

গ্রেপ্তারের সময় ধারণ করা একটি ভিডিওতে নাহিদের স্ত্রী ও মেয়েকে এ অভিযোগ করতে দেখা যায়।

তাদের ভাষ্য, ওই ব্যক্তিরা বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর মেয়ের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যান।

পরিবারের অভিযোগ শুনে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুরকে বিস্ময় প্রকাশ করতে দেখা যায়।

উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘কারা এসেছিল, আমরা তো এখন এলাম।

’ এ সময় পরিবারের সদস্যদের কাছে ওসি জানতে চান, যারা বাসায় এসেছিলেন, তাদের কাউকে চিনতে পেরেছেন কি না।

উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ওই ব্যক্তিদের বিষয়ে কিছু জানেন না বলে জানান। পরে পরিবারের সদস্যরা পুলিশের কাছে জানতে চান, তাদের সঙ্গে থানায় যেতে দেওয়া হবে কি না।

ওসি তাদের থানায় যাওয়ার অনুমতি দেন। পরিবারের অভিযোগের সত্যতা যাচাই, বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ, বাসায় প্রবেশ ও বের হওয়ার সময়ের তথ্য পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যারা ডিবি পরিচয়ে বাসায় ঢুকেছিল, তারা সত্যিই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নাকি কোনো প্রতারক চক্রের লোক—তা যাচাই করা হচ্ছে।

তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে, জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় সাদিকুল ইসলাম নামে এক মাদরাসাছাত্রকে হত্যার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে একই দিন এ মামলায় নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মোড়ল।

আবেদনে বলা হয়, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তী সময়ে সাবেক এই শিক্ষামন্ত্রীর পুলিশ রিমান্ড চাওয়া হতে পারে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।

রাতেই উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সে সময় পুলিশের এই কর্মকর্তা জানান, উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি সেখানে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)