ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● শেখ হাসিনার মৃত্যুদণ্ড, ছাত্রলীগের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রদলের বিক্ষোভ ● গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে নাহিদের বাসা থেকে টাকা-স্বর্ণালঙ্কার লুট ● উনি এখন লাশের অপেক্ষায় আছেন, নিজের দলীয় কর্মীদের লাশ চান ● চট্টগ্রাম খাগড়াছড়িতে দুই পিকআপে অগ্নিসংযোগ ● ইউনিয়ন পরিষদে ভোট ৫ ধাপে প্রকাশ করলেন নির্বাচন কমিশন.....ইসি ● বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভাংচুর,স্হানীয় বিএনপির নেতা সেলিম রেজা হাসপাতালে ● ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে ● সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন ● মৃতদেহ পুড়িয়ে ও বুলডোজার দিয়ে গণহত্যার আলামত নষ্ট করেছে....মিয়ানমার ● নিট কনসার্ট গ্রুপ ১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ

উনি এখন লাশের অপেক্ষায় আছেন, নিজের দলীয় কর্মীদের লাশ চান

আ জা ডেক্স

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:৩৮ পিএম
উনি এখন লাশের অপেক্ষায় আছেন, নিজের দলীয় কর্মীদের লাশ চান

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে, আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন। নিজের দলের লাশ চান তিনি।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন সোহেল তাজ।

তিনি লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী নিজের দলের লাশ চান। আর সেই লাশ ব্যবহার করে দেশে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন তিনি।’

সোহেল তাজ আরও লেখেন, ‘পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তার প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন।’

তার ভাষায়, ‘ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন শেখ হাসিনা, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।’

সোহেল তাজের দাবি, ‘উনি (শেখ হাসিনা) সম্প্রতি বলেছেন যে তার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না।

আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ—তিনি চান নিজের দলের লাশ।

এ জন্যই তিনি উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন, যাতে কিছু মানুষ মারা যায়।

আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন।’

সবশেষে সোহেল তাজ লেখেন, ‘এটাই একজন “সাইকোপ্যাথ”-এর চরিত্র; নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)