Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে ৮ ধরনের ব্যক্তি বা পরিবারকে সুবিধার বাইরে রাখার শর্ত কলকাতায় মেসিকে দেখতে গিয়ে প্রতারিত, ৩৩ হাজার দর্শকের টাকা ফেরত দিচ্ছে....সরকার সংসদ অভিমুখে যাচ্ছেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা তিন জেলায় নতুন পুলিশ সুপার ব্যাটারি কোম্পানির ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন একই চেয়ারে দীর্ঘদিন, বদলি ঠেকানোর অভিযোগ ক্ষমতার অপব্যবহারে রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক রাজধানী সংসদ ভবন এলাকায় ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু হজ নিবন্ধনে সাড়া নেই, প্রচারণার অভাব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ওটিটিতে আসছে শাকিব খানের ‘রকস্টার’, মুক্তি ২৩ জুলাই

মহসিন শামিম

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ১০:০৭ পিএম
ওটিটিতে আসছে শাকিব খানের ‘রকস্টার’, মুক্তি ২৩ জুলাই

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

আগামী ২৩ জুলাই দর্শকরা ঘরে বসেই ছবিটি উপভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে চরকি। নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারা লিখেছে, “অহংকার থেকে অনুতাপ, পতন থেকে পুনর্জন্ম।

২৩ জুলাই বাকি সব প্ল্যান বাদ। কারণ সিনেমা হল কাঁপিয়ে এবার ‘রকস্টার’ আসছে চরকিতে।” ‘রকস্টার’ পরিচালনা করেছেন আজমান রুশো।

এটি তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তিনি বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবে পরিচিতি লাভ করেন।

ছবিতে প্রথমবারের মতো একজন রক সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।

‘আগুন’ নামের এক রকস্টারের চরিত্রে তাকে দেখা যাবে। গল্পে শাস্ত্রীয় সংগীতশিল্পীর সন্তান হয়েও বাবার পথ অনুসরণ না করে রক গানের জগতে নিজের পরিচয় গড়ে তোলে আগুন।

দেশ-বিদেশে সাফল্য অর্জনের পর প্রেম, সম্পর্ক ও ব্যক্তিগত সংকটের কারণে তার জীবনে নেমে আসে নাটকীয় পরিবর্তন।

শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, রোজী সিদ্দিকী, তারিক আনাম খান, দিলারা জামান এবং কাজী সাবির।

ছবিটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। শাকিব খানের ঠোঁটে থাকা সব গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানি।

এছাড়া ছবির আরও দুটি গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও অংকন কুমার।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)