Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে ৮ ধরনের ব্যক্তি বা পরিবারকে সুবিধার বাইরে রাখার শর্ত কলকাতায় মেসিকে দেখতে গিয়ে প্রতারিত, ৩৩ হাজার দর্শকের টাকা ফেরত দিচ্ছে....সরকার সংসদ অভিমুখে যাচ্ছেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা তিন জেলায় নতুন পুলিশ সুপার ব্যাটারি কোম্পানির ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন একই চেয়ারে দীর্ঘদিন, বদলি ঠেকানোর অভিযোগ ক্ষমতার অপব্যবহারে রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক রাজধানী সংসদ ভবন এলাকায় ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু হজ নিবন্ধনে সাড়া নেই, প্রচারণার অভাব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট,২০২৬, ০৪:২৮ পিএম
রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী গন্ধর্বপুর তালতলা এলাকার সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

আজ ৩০ আগষ্ট রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন তারাবো পৌরসভার তালতলা এলাকার হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল প্রধান (৪৫) ও আমির হোসেনের ছেলে সাব্বির আহমেদ (১৮)।

দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রবিবার সকালে সিটি গ্রুপের অটো রাইস মিলে শ্রমিকরা নিয়মিত কাজ করছিলেন। হঠাৎ মিলের বয়লার ভাটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এতে কারখানায় কর্মরত শ্রমিকদেরমধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় মোজাম্মেল প্রধান ও সাব্বির আহমেদ দগ্ধ হন।

পরে সহকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর কারখানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তবে বয়লারটি কী কারণে বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে সিটি গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলে কারখানার ভেতরে তাদের প্রবেশের অনুমতি দেয়নি এবং দুর্ঘটনা সম্পর্কে কোনো বক্তব্য দিতেও রাজি হয়নি।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, বয়লার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তবে এখন পর্যন্ত দগ্ধ শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)