Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

জামায়াত এমপির ভিডিও ভাইরাল আমরা একবারই এসেছি: সেই নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি নজরুলের জামায়াত এমপির ভিডিও ভাইরাল আমরা একবারই এসেছি: সেই নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি নজরুলের বিএনপির জোট নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক, যেসব আলোচনা হল যুক্তরাষ্ট্রের ৪৩ বছরে তেলের মজুত সর্বনিম্ন অবস্থানে দিল্লীতে আটক রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের শীর্ষ নেতারা রাহুলকে আটকের পর কোথায় নেয়া হলো? তথ্য দিচ্ছে না পুলিশ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড বেসরকারি শিক্ষক কর্মচারী চাকুরী জাতীয়করণ ঐক্যজোটের উদ্যোগে সংবাদ সম্মেলন নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি নতুন প্রকল্প দ্রুত সময় নেওয়া হবে,যাতে এ সরকারের আমলে শেষ করা যায়....আবদুল আউয়াল মিন্টু
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ভারতের কংগ্রেসের প্রধান

রাহুলকে আটকের পর কোথায় নেয়া হলো? তথ্য দিচ্ছে না পুলিশ

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ১২:০২ এ এম
রাহুলকে আটকের পর কোথায় নেয়া হলো? তথ্য দিচ্ছে না পুলিশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ থেকে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে আটকের পর তাকে কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না দিল্লি পুলিশ বলে অভিযোগ করেছে কংগ্রেস।

ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে কংগ্রেস।

পরে পুলিশ কর্মসূচি ভেঙে দিয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।

আটকের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইতেই তারা এই কর্মসূচি পালন করছেন।

আটকের পর রাহুল গান্ধীকে কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য জানাচ্ছে না বলে অভিযোগ করেন কংগ্রেস নেতারা।

দলটির সংসদ সদস্য পবন খেরা বলেন, ‘রাহুল গান্ধীকে কোথায় নেওয়া হচ্ছে, সে বিষয়ে পুলিশ আমাদের কিছুই জানাতে রাজি নয়।’

এর আগে সোমবার শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) মিছিলে পুলিশের অভিযানের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরালো করে বিরোধী দলগুলো।

কংগ্রেসের দাবি, শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনার জবাবদিহি সরকারকে নিশ্চিত করতে হবে। সূএ : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)