আ জা আন্তর্জাতিক ডেক্স
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে পুলিশ হস্তক্ষেপ করলে উত্তেজনা তৈরি হয়।
মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন কংগ্রেসের নেতাকর্মীরা।
একপর্যায়ে দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ উপস্থিত কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করে।
পরে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। কংগ্রেসের এই কর্মসূচির মূল দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তথ্যসূত্র: দ্য হিন্দু।