ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সৌদি আরবের হামলায় ইয়েমেনে নিহত ৪, আহত ১৮ ● সৌদির প্রভাবে কোনো সমঝোতা ছাড়াই শেষ জলবায়ু সম্মেলন ● যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ● যোগাযোগের চেষ্টা করছেন ট্রাম্প‘পাত্তা দিচ্ছেন না’ কিম ● ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ....আইজেনকট ● প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ ● আওয়ামী লীগ নিঃশেষ হয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে....শামা ওবায়েদ ● সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা,আসামী দুই শতাধিক ● সিদ্ধিরগঞ্জে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে দুই দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল ● মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ,সাধারণের ব্যয় বৃদ্ধির ঝুঁকি বাংলাদেশ ব্যাংক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
দ্যা ওয়াল স্ট্রীট জার্নালে

যোগাযোগের চেষ্টা করছেন ট্রাম্প‘পাত্তা দিচ্ছেন না’ কিম

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ১০:০৮ এ এম
যোগাযোগের চেষ্টা করছেন ট্রাম্প‘পাত্তা দিচ্ছেন না’ কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা করেও সাড়া পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এমনকি কিমের কাছে পাঠানো ট্রাম্পের একটি চিঠিও গ্রহণ করেননি কোরিয়ার এক কূটনীতিক।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

তারা জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অনাগ্রহ দেখিয়ে নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুত বাড়িয়ে চলেছেন কিম।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর সরকারি টেলিফোন লাইনসহ বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহার করে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ট্রাম্প।

কিন্তু উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। পরে কিমকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস।

নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘে উত্তর কোরিয়ার কার্যালয়ের মাধ্যমে চিঠিটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেন মার্কিন কর্মকর্তারা।

এ জন্য কয়েকজন কর্মকর্তা কার্যালয়টির বাইরে অপেক্ষা করছিলেন। এক উত্তর কোরীয় কূটনীতিক সেখানে পৌঁছালে তার হাতে চিঠিটি তুলে দেন তারা।

তবে ওই কূটনীতিক পরে জাতিসংঘের এক বৈঠকে চিঠিটি না খুলেই মার্কিন প্রতিনিধির সামনে রেখে দেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতার মধ্যে তিনবার বৈঠক হয়েছিল। এসব বৈঠকের মূল উদ্দেশ্য ছিল উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগে রাজি করানো।

তবে বর্তমানে এ বিষয়ে আলোচনায় কিমের আগ্রহ নেই বলে প্রতিবেদনে বলা হয়েছে। সম্প্রতি এশিয়া সফরের সময়ও কিমের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প।

দুই পক্ষের মধ্যে শেষ মুহূর্তে বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও কিমের দেওয়া কিছু শর্ত যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হয়নি।

২০১৯ সালে ট্রাম্পের সঙ্গে সর্বশেষ বৈঠকের পর উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত বেড়ে আনুমানিক ৬০টি ওয়ারহেডে পৌঁছেছে। আগে এই সংখ্যা ছিল ২০ থেকে ৩০টি।

দেশটি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম কঠিন জ্বালানিচালিত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) তৈরি করেছে।

গত ফেব্রুয়ারিতে এক ভাষণে কিম বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি মেনে নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্ভব। অন্যথায় দুই দেশকে ‘চিরস্থায়ী সংঘাতের’ মুখোমুখি হতে হবে।

এদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি চুরির মাধ্যমেও অর্থ আয় করছে পিয়ংইয়ং বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিন্যান্স থেকে ৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পদ চুরির ঘটনাতেও উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)