ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সৌদি আরবের হামলায় ইয়েমেনে নিহত ৪, আহত ১৮ ● সৌদির প্রভাবে কোনো সমঝোতা ছাড়াই শেষ জলবায়ু সম্মেলন ● যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ● যোগাযোগের চেষ্টা করছেন ট্রাম্প‘পাত্তা দিচ্ছেন না’ কিম ● ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ....আইজেনকট ● প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ ● আওয়ামী লীগ নিঃশেষ হয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে....শামা ওবায়েদ ● সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা,আসামী দুই শতাধিক ● সিদ্ধিরগঞ্জে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে দুই দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল ● মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ,সাধারণের ব্যয় বৃদ্ধির ঝুঁকি বাংলাদেশ ব্যাংক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফরিদপুরের নগরকান্দায় জয় বাংলার মোড়ে সমাবেশে

আওয়ামী লীগ নিঃশেষ হয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে....শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৯:৩৬ এ এম
আওয়ামী লীগ নিঃশেষ হয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে....শামা ওবায়েদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি, অতীতের সহিংসতা, গুম-খুন এবং দেশের অর্থনীতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেছেন, আওয়ামী লীগ নামের দলটি ধীরে ধীরে নিঃশেষ হয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।

২০২৬ সালে এসে দলটির অতীত কর্মকাণ্ডের প্রমাণ সামনে এসেছে, যা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে জয়বাংলা মোড়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, ‘এই স্বৈরাচার, এই ফ্যাসিস্টরা বহু বছর ধরে দেশ জ্বালাও-পোড়াও করেছে।

লগি-বৈঠার রাজনীতি, পেট্রোল বোমার রাজনীতি এবং সহিংসতার সংস্কৃতি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে।

শেখ হাসিনা বার্ন ইউনিট প্রতিষ্ঠা করেছিলেন, অথচ নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডে মানুষকে আহত করে সেই বার্ন ইউনিটে পাঠানো হতো।

পরে আবার ক্যামেরা নিয়ে সেই ঘটনাগুলো ধারণ করতে যেতেন তারা।

আজকে ২০২৬-এ সেটা প্রমাণিত যে, আওয়ামী লীগ নামের একটি রাজনৈতিক দল ছিল, দলটি ধীরে ধীরে নিঃশেষ হয়ে একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। বাংলাদেশের এটি দুর্ভাগ্য।’

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, ‘আগে নিষ্পেষিত মানুষের একটি স্লোগান ছিল—‘‘হাসিনারে হাসিনা, তোর কথায় নাচি না।’’ বাংলাদেশের মানুষ আর আপনাদের কথায় নাচবে না।

বাংলাদেশের জনগণ আজকে গণতন্ত্রের পথে হাঁটছে, উন্নয়ন ও শান্তির পথে হাঁটছে।’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বহু মানুষকে হত্যা ও গুম করে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন।

দেশের পরিস্থিতি স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে, এটি তাঁদের ভালো লাগছে না।

নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ এ দেশের শত্রু, দেশের অর্থনীতিরও শত্রু।

পাঁচ জেলার নেতা-কর্মী, সাধারণ জনগণ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, গণতন্ত্রকামী মানুষকে গ্রামে গ্রামে ও ইউনিয়নে ইউনিয়নে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সব ধরনের সন্ত্রাস দমনের দায়িত্বও তাঁদের বলে উল্লেখ করেন তিনি। নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)