রাসেল খান,যাএাবাড়ী ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ সাকিব আহম্মেদ (২৪)। গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (২২ নভেম্বর) সকাল ৯: ২০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ী উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।