ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সৌদি আরবের হামলায় ইয়েমেনে নিহত ৪, আহত ১৮ ● সৌদির প্রভাবে কোনো সমঝোতা ছাড়াই শেষ জলবায়ু সম্মেলন ● যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ● যোগাযোগের চেষ্টা করছেন ট্রাম্প‘পাত্তা দিচ্ছেন না’ কিম ● ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ....আইজেনকট ● প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ ● আওয়ামী লীগ নিঃশেষ হয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে....শামা ওবায়েদ ● সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা,আসামী দুই শতাধিক ● সিদ্ধিরগঞ্জে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে দুই দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল ● মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ,সাধারণের ব্যয় বৃদ্ধির ঝুঁকি বাংলাদেশ ব্যাংক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক পবিত্র সরকার কারাগারে

নিজস্ব প্রতিবেদক যশোর

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ১১:৩৪ এ এম
যশোরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক পবিত্র সরকার কারাগারে

যশোর সদর উপজেলার খোজারহাট গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পবিত্র সরকার নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেছেন।

আটক পবিত্র সরকার একই গ্রামের মৃত দিলিপ সরকারের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, পবিত্র সরকার প্রায়ই ওই নারীকে উত্ত্যক্ত করতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন।

সোমবার সকালে পাশের বাড়ির কাজ শেষে ওই নারী বাড়িতে এসে দেখেন কেউ নেই।

এ সময় ঘরে প্রবেশ করলে পবিত্র তার পিছু পিছু ঘরে ঢোকেন। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করেন পবিত্র।

একপর্যায়ে ওই নারীর স্বামী বাড়িতে ফিরে এলে পবিত্র সরকার ঘরের দরজার পেছনে লুকিয়ে পড়েন।

পরে তার স্বামী ও স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশে দেন।

পরবর্তীতে পরিবারের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী নারী থানায় মামলা করেন।

আটক পবিত্র সরকারকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে করাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)