ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সৌদি আরবের হামলায় ইয়েমেনে নিহত ৪, আহত ১৮ ● সৌদির প্রভাবে কোনো সমঝোতা ছাড়াই শেষ জলবায়ু সম্মেলন ● যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ● যোগাযোগের চেষ্টা করছেন ট্রাম্প‘পাত্তা দিচ্ছেন না’ কিম ● ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ....আইজেনকট ● প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ ● আওয়ামী লীগ নিঃশেষ হয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে....শামা ওবায়েদ ● সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা,আসামী দুই শতাধিক ● সিদ্ধিরগঞ্জে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে দুই দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল ● মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ,সাধারণের ব্যয় বৃদ্ধির ঝুঁকি বাংলাদেশ ব্যাংক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইল কালিয়ায় মিছিলে হামলা বিএনপির দুই নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক নড়াইল

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০২:২৭ পিএম
নড়াইল কালিয়ায় মিছিলে হামলা বিএনপির দুই নেতা নিহত

নড়াইল কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন।

এছাড়া বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১৮ নভেম্বর) সন্ধায় উপজেলার বেন্দার-চর বটতলা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর শেখ (৪০) এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে একটি মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। হামলায় কৃষকদল নেতা শাহিনুর শেখ ও জাসাস নেতা সোহেল মোল্যা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ‘এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।’

এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)