ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না....রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক ঝিনাইদাহ

প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারি,২০২৬, ১১:০২ পিএম
আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না....রাশেদ খান

নির্বাচনী মাঠে সংবাদ পরিবেশন ঘিরে বিতর্কের মাঝেই ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী রাশেদ খান স্পষ্ট বার্তা দিলেন—সাংবাদিকদের হুমকি নয়, বরং ন্যায্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই তিনি প্রত্যাশা করেন।

তাঁর ভাষায়, “আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না।”

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ–সদর আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান।

দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সেখানে উল্লেখ করা হয়েছে—একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কালীগঞ্জের তৃণমূল বিএনপি অনড় এবং তিনি চ্যালেঞ্জের মুখে।

এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলে তাঁকে অনলাইন প্রতিনিধির কথা বলা হয়। পরে ওই অনলাইন প্রতিনিধির সঙ্গে কথা বললে তিনি জানান, “একজন নিউজ লিখে পাঠালো।” তখন রাশেদ খান প্রশ্ন তোলেন—“কে লিখেছে? তার নাম নাই।

তাহলে নাম নাই, পরিচয় নাই—এমন লেখা আপনি কীভাবে নিউজ করলেন?” তিনি আরও বলেন, তাঁকে নিয়ে সংবাদ প্রকাশে তাঁর কোনো আপত্তি নেই, তবে ন্যূনতম সাংবাদিকতার নিয়ম অনুযায়ী তাঁর বক্তব্য নেওয়া আবশ্যক। 

আমাকে নিয়ে নিউজ করতে হলে আমার মন্তব্য নেবেন। এটাই সাংবাদিকতা,”—এ কথা বলেন তিনি। একটি জাতীয় দৈনিকের সম্পাদকের সঙ্গে কথা বলার প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, কীভাবে এমন সংবাদ প্রকাশিত হলো, তা তিনি জানতে চান।

তাঁর দাবি, “কালীগঞ্জে এ ধরনের সাংবাদিকতা চলবে না। এখানে বস্তুনিষ্ঠ, সত্য ও ন্যায়পরায়ণ সাংবাদিকতাই চলবে।” পুনরায় নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমি কোনো সাংবাদিককে থ্রেট দিচ্ছি না। আমাকে নিয়ে নিউজ করতে হলে অবশ্যই আমার মন্তব্য নিতে হবে।” রাজনৈতিক বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীতে সরকার গঠন করবে—এমন বিশ্বাস তাঁর আছে।

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিএনপি ছাড়া রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা বর্তমানে অন্য কোনো দলের নেই।

তিনি বলেন, দলের সিদ্ধান্ত ও নেতৃত্ব মানা জরুরি; দলীয় সিদ্ধান্ত অমান্য করলে রাজনীতিতে টিকে থাকা কঠিন। অতীতে দলের বাইরে গিয়ে অনেক বড় নেতাই রাজনীতি থেকে হারিয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সবাইকে তারেক রহমানের নির্দেশনা মেনে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, ইসরাইল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলনসহ স্থানীয় নেতাকর্মীরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)