ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদা স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে নেই শহীদ জিয়ার নাম

নিজস্ব প্রতিবেদক ঝিনাইদা

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ০৬:৪৭ পিএম
ঝিনাইদা স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে নেই শহীদ জিয়ার নাম

মহান স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাগত বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করার অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটে মহেশপুর উপজেলার মহেশপুর হাই স্কুল মাঠে আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করলেও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর নাম উল্লেখ করেননি—এ অভিযোগ তোলে স্থানীয় বিএনপি নেতারা।

এ ঘটনার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

বিএনপির নেতাদের দাবি, স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় আয়োজনে জিয়াউর রহমানের নাম বাদ দেওয়া “দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত”।

এর প্রতিবাদ হিসেবেই তারা অনুষ্ঠান বর্জন করেছেন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে প্রশাসনের উদ্যোগে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠানটি পরে সম্পন্ন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)