Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বড়দিনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল ট্রাস্ট,প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ● বে-টার্মিনাল বাস্তবায়নে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হবে....সেতুমন্ত্রী ● নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ● দিনাজপুরের বিরামপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ, ঐতিহ্যের টানে মাঠে নামছে ৮ দল ● জাতীয় বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে ও বাস্তবায়ন করে...স্বরাষ্ট্রমন্ত্রী ● উপনির্বাচনে বিজয়ী দুই সাংসদের শপথ গ্রহন সম্পন্ন ● কেউ ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না...পেজেশকিয়ান ● তিন দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়ায়...এরদোগান ● নারায়ণগঞ্জ সদরের ৩ শতাধিক শিক্ষার্থীরা ৫ শ্রেণির বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তিন দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়ায়...এরদোগান

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০২:৪২ পিএম
তিন দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়ায়...এরদোগান

তিন দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের আমন্ত্রণে সোমবার (০২ নভেম্বর) তিনি দেশটিতে যান।

সিউলের সিওংনাম বিমানঘাঁটিতে এরদোগান ও তার স্ত্রী এমিনে এরদোগানকে অভ্যর্থনা জানান দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী পার্ক জং-সুং।

এ সময় দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ফাতিহ ইলদিজ ও তার স্ত্রী নেসরিন ইলদিজও উপস্থিত ছিলেন।

এই সফরে এরদোগানের সঙ্গে রয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারসলান বায়রাকতার, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাচির।

এ ছাড়া সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক প্রধান বুরহানেত্তিন দুরান, প্রতিরক্ষা শিল্পের প্রধান হালুক গোরগুন, পররাষ্ট্রনীতি ও নিরাপত্তাবিষয়ক প্রধান উপদেষ্টা আকিফ চাগাতাই কিলিচ এবং ক্ষমতাসীন একে পার্টির উপপ্রধান হালিত ইয়েরেবাকান।

আগামী ০৪ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় থাকবেন এরদোগান।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (০৩ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

এই বৈঠকে তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে দুই নেতা আলোচনা করবেন।

দ্বিপক্ষীয় সহযোগিতা ও সম্পর্ক আরও বিস্তৃত করার লক্ষ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনাও রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)