Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বড়দিনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল ট্রাস্ট,প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ● বে-টার্মিনাল বাস্তবায়নে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হবে....সেতুমন্ত্রী ● নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ● দিনাজপুরের বিরামপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ, ঐতিহ্যের টানে মাঠে নামছে ৮ দল ● জাতীয় বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে ও বাস্তবায়ন করে...স্বরাষ্ট্রমন্ত্রী ● উপনির্বাচনে বিজয়ী দুই সাংসদের শপথ গ্রহন সম্পন্ন ● কেউ ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না...পেজেশকিয়ান ● তিন দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়ায়...এরদোগান ● নারায়ণগঞ্জ সদরের ৩ শতাধিক শিক্ষার্থীরা ৫ শ্রেণির বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেউ ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না...পেজেশকিয়ান

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৩:৫৯ পিএম
কেউ ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না...পেজেশকিয়ান

সামরিক সংঘাতের মাধ্যমে কোনো প্রতিপক্ষই ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তাঁর ভাষ্য, আলোচনার মধ্য দিয়ে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ অব্যাহত রাখবে তেহরান।

একই সঙ্গে অযৌক্তিক দাবি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

মঙ্গলবার (,০৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার প্রাদেশিক গভর্নর ও বড় শহরগুলোর মেয়রদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে পেজেশকিয়ান বলেন, শত্রুপক্ষের সৃষ্টি করা সংকট ও নানা চ্যালেঞ্জ মোকাবিলায় ইরানকে জনগণের ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভর করতে হবে।

প্রেসিডেন্ট জানান, তাঁর সরকার আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান খুঁজছে।

এ প্রক্রিয়ায় প্রশাসনকে সহায়তা করতে ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বিশেষ কিছু ক্ষমতা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

যুদ্ধের ফলে কোনো পক্ষই প্রকৃত অর্থে লাভবান হয় না বলে মন্তব্য করেন পেজেশকিয়ান।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শত্রুরা যুদ্ধের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করাতে পারবে না।

আমরা তাদের মিথ্যাচার ও অতিরিক্ত দাবির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াব।’

প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের সীমান্তভিত্তিক বাণিজ্য ও আর্থিক লেনদেন বাধাগ্রস্ত করার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

পেজেশকিয়ানের অভিযোগ, শত্রুপক্ষ সীমান্ত বন্ধ করে দিতে এবং দেশগুলোর মধ্যে পণ্য ও বাণিজ্যিক কার্যক্রমের আদান-প্রদান ব্যাহত করতে চায়।

তবে জনগণের ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা এসব উদ্যোগ এবং ষড়যন্ত্র প্রতিহত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট।

তাঁর আশা, সাধারণ মানুষ সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ থাকলে প্রতিপক্ষের হুমকির কারণে তৈরি হওয়া সংকটও মোকাবিলা করা সম্ভব হবে।

সরকারের প্রতি জনগণের আস্থার গুরুত্ব তুলে ধরে পেজেশকিয়ান বলেন, ‘জনগণ যদি আমাদের বিশ্বাস করে, তবে আমরা শক্তির সঙ্গে শত্রুদের মোকাবিলা করতে পারি এবং তাদের চক্রান্ত ও পরিকল্পনা নস্যাৎ করতে পারি।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)