ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রাজধানীতে ট্রাফিক আইনে ২ হাজার ৮৮ মামলা ● সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ● সাভারে হাজিরা দিয়েই আবারও রাস্তায় নামলেন শ্রমিকরা ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুক্তি পেলেন রাজীব ঘোষ ● জেনারেল রেজা তালাইনিক ‘মার্কিন নির্বাচনের ফলাফল ট্রাম্পের যুদ্ধ নীতির ব্যর্থতাকে উন্মোচিত করেছেন ● সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহ কমেছে ৪৩ কোটি ঘনফুট ● নির্বাচনে জয়ের পর ইরান যুদ্ধ ও ট্রাম্পের শুল্কনীতি বদলাতে পারবে ডেমোক্র্যাটরা...? ● ইরান যুদ্ধই আমাদের পরাজয়ের কারণ....জেডি ভ্যান্স ● আল জাজিরার নিবন্ধ চরম সাংবিধানিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে....যুক্তরাষ্ট্র ● কৃষিকে আধুনিক লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই....প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুক্তি পেলেন রাজীব ঘোষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৯:৩০ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৯:৩৭ এ এম
হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুক্তি পেলেন রাজীব ঘোষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে।

একই ঘটনায় ডিবি হেফাজতে নেওয়া ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে পরিবারের সদস্যদের জিম্মায় রাজীব ঘোষকে ছেড়ে দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি প্রধান জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

২০২৪ সালের ২৬ আগস্ট দায়ের করা ওই মামলায় দণ্ডবিধির ৩০২, ১০৯ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী ও প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

ঘটনার বিষয়ে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন জানিয়েছিলেন, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবিসি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

ওই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই তাঁদের দুজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি নিউজের চেয়ারম্যানের পাশাপাশি ইংরেজি দৈনিক ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রকাশক।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)