ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুড়িগ্রামে ডিবির অভিযানে গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি,২০২৬, ০৮:৩৬ এ এম
কুড়িগ্রামে ডিবির অভিযানে গ্রেফতার ৫

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর অভিযোগে কুড়িগ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে পাঁচ তরুণকে আটক করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনিবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) এবং মাহমুদুর রহমান (২৫)।

তাদের বাড়ি যথাক্রমে যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়। পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কলেজমোড় এলাকায় একাধিক স্থানে হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর খবর পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশ ও ডিবি শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান শুরু করে।

পরে খলিলগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে রংপুরগামী একটি মিনিবাস থামিয়ে ভেতরে থাকা সন্দেহভাজন পাঁচ তরুণকে আটক করা হয়। ডিবি পুলিশের দাবি, পোস্টার সাঁটানোর স্থানগুলোর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে আটক ব্যক্তিদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ঢাকা থেকে এসে হিযবুত তাহরীরের প্রচারণা কার্যক্রমে যুক্ত ছিলেন এবং ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদিকে, আটক করার পরপরই পুলিশ সংশ্লিষ্ট স্থানগুলো থেকে সাঁটানো পোস্টার সরিয়ে ফেলে। কুড়িগ্রাম সদর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, “আটকদের জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সব নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান, “নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর অভিযোগে পাঁচ তরুণকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পোস্টার সাঁটানোর দায় স্বীকার করেছেন।

আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে।”

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)