এস এম মিজান
বাংলাদেশ সরকার আগামীদিনে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়নের জন্য ২৫০০ কোটি টাকার বিশাল বিনিয়োগ সংগ্রহ করতে যাচ্ছে।
৭ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’ নামে এই শরীয়াহভিত্তিক ইজারা সুকুক বন্ডটি বাজারে ছাড়া হবে, যা ৭ বছরের মেয়াদের হবে।
বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) সুকুকের মাধ্যমে সংগৃহীত অর্থ ‘নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইআরডিপিএনএফএল)’ এর আওতায় ব্যয় করা হবে।
এর মাধ্যমে এই তিন জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখার আশা করা হচ্ছে।
বিনিয়োগকারীদের জন্য সুবিধাসমূহ, সুকুকের ধরন: ইজারা সুকুক মেয়াদ: ৭ বছর, ন্যূনতম বিনিয়োগ: মাত্র ১০ হাজার টাকা থেকে, ইস্যু পরিমাণ: ২৫০০ কোটি টাকা বার্ষিক মুনাফা: ৯.৬০ শতাংশ, মুনাফা বিতরণ: প্রতি ৬ মাস অন্তর হবে।
দেশের সব স্তরের মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে, সে জন্য সুবিধাজনক ব্যবস্থা রাখা হয়েছে। দেশি ও প্রবাসী সব বাংলাদেশী ব্যক্তি এবং যেকোনো দেশী প্রতিষ্ঠান এই সুকুকে বিনিয়োগ করতে পারবেন।
বিনিয়োগের জন্য আলাদা কোনো ব্যাংক হিসাব খোলার প্রয়োজন নেই, বিদ্যমান ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে সহজেই বিনিয়োগ করা যাবে।
বিনিয়োগকারীরা আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ৯ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই সুকুক নিলামে অংশগ্রহণ করতে পারবেন গত বছরের ৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভাপতি ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলার পল্লী অবকাঠামো উন্নয়নের জন্য ৭ বছর মেয়াদি এই সুকুক ইস্যুর সিদ্ধান্ত গৃহীত হয়।তথ্য-আর টিভি,