এস এম মিজান
রাজধানীর উত্তরায় বাসচাপায় নিহত হয়েছেন দুই সাংবাদিক । বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে রাজধানীর উত্তরায় বাস চাপায় নিহত হয়েছেন দুই সাংবাদিক।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান।