ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হজ্বের টিকিট দেয়ার নামে সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার ● ফেনী বিএনপির দু'পক্ষের সংঘর্ষে একজনের কবজি বিচ্ছিন্ন,আহত ২০ ● যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক ● চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০ ● ইইউ বাজেট নিয়ে লে পেন ও মাখোর মধ্যে মতবিরোধ ● যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন ● বিএনপি, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সুলতান সালাহউদ্দিন টুকু সহ ৫ জনকে নিয়ে বিশেষটিম গঠন ● শুক্র ও শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ● রাজধানী ওয়ারীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, এমডিসহ আহত ২ জন ● এক সফরে এত বার্তা স্পিকারের বক্তব্যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন আলোচনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ইংলিশ ভাষা দক্ষতা দেখিয়ে আন্তর্জাতিক

পঞ্চগড়ের খুদে নায়েল যাচ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০১:০৪ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০১:১১ এ এম
পঞ্চগড়ের খুদে নায়েল যাচ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ছোট্ট বয়সেই ইংরেজি ভাষায় দক্ষতা দেখিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ অর্জন করেছে পঞ্চগড়ের শিশু শিক্ষার্থী আরন তাইয়্যেবাত নায়েল।

ইংলিশ অলিম্পিয়াডে কৃতিত্বপূর্ণ সাফল্যের মধ্য দিয়ে এবার মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে সে।

তার এই অর্জনে আনন্দিত ও গর্বিত পরিবার, শিক্ষক এবং স্থানীয়রা।

নায়েল পঞ্চগড় সদর উপজেলার মিঠাপুকুর এলাকার বাসিন্দা আবু দাউদ নুর ই আলমের ছেলে।

সে মাদিনাহ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ছোটবেলা থেকেই ইংরেজি ভাষার প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত অনুশীলন, অধ্যবসায় এবং পরিবারের অনুপ্রেরণায় ভাষাটিতে দক্ষতা অর্জন করেছে সে।

সেই দক্ষতার স্বীকৃতি হিসেবেই ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য পেয়ে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে তার।

ছেলের এই অর্জনে আনন্দ প্রকাশ করে বাবা আবু দাউদ নুর ই আলম বলেন, নায়েলের সাফল্যে তারা অত্যন্ত খুশি।

ভবিষ্যতেও যেন সে নিজের আগ্রহ ও উদ্যম ধরে রেখে আরও এগিয়ে যেতে পারে, সে জন্য সবার কাছে দোয়া চান তিনি।

মাদিনাহ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর মো. রিদওয়ানুল মুস্তাকিম বলেন, অল্প বয়সেই নায়েল অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে।

ভাষাটির প্রতি তার গভীর আগ্রহ রয়েছে। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশ নিয়ে সে বাংলাদেশের পাশাপাশি পঞ্চগড়ের পরিচিতি তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, ইংলিশ অলিম্পিয়াডের আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়া পঞ্চগড়বাসীর জন্য গর্বের বিষয়।

নায়েলের এ অর্জনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

প্রয়োজনে তার পরিবার সহযোগিতা চাইলে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে বলেও জানান তিনি।

প্রত্যন্ত এলাকার একটি শিশুর মেধা ও আগ্রহ যে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর পথ তৈরি করতে পারে, নায়েলের অর্জন তারই একটি উদাহরণ।

তার এই সাফল্যে পঞ্চগড়ের শিক্ষার্থী ও নতুন প্রজন্মের মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ্রহ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এখন মালয়েশিয়ার মঞ্চে নিজের দক্ষতা তুলে ধরে দেশের জন্য সম্মান বয়ে আনার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে পঞ্চগড়ের এই খুদে শিক্ষার্থী।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)