ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হজ্বের টিকিট দেয়ার নামে সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার ● ফেনী বিএনপির দু'পক্ষের সংঘর্ষে একজনের কবজি বিচ্ছিন্ন,আহত ২০ ● যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক ● চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০ ● ইইউ বাজেট নিয়ে লে পেন ও মাখোর মধ্যে মতবিরোধ ● যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন ● বিএনপি, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সুলতান সালাহউদ্দিন টুকু সহ ৫ জনকে নিয়ে বিশেষটিম গঠন ● শুক্র ও শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ● রাজধানী ওয়ারীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, এমডিসহ আহত ২ জন ● এক সফরে এত বার্তা স্পিকারের বক্তব্যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন আলোচনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজধানী ওয়ারীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, এমডিসহ আহত ২ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৩:২৯ পিএম
রাজধানী ওয়ারীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, এমডিসহ আহত ২ জন

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের এলোপাতাড়ি কুপিয়েছে দুই ব্যক্তি। এতে হোটেলটির এক ব্যবস্থাপক (ম্যানেজার) নিহত হয়েছেন; আহত হয়েছেন মহাব্যবস্থাপকসহ (এমডি) দুজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলা হয়।

নিহত নাঈমুর রহমানের বয়স ২৬ বছর। আহত দুজন হলেন মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী হাসান (২৬)। ওয়ারী থানার এসআই আল আমিন মিয়া জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে নাঈমুরকে এলোপাতাড়ি কোপান।

তার চিৎকার শুনে আব্দুর রাজ্জাক ও হাসান এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।

তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আল আমিন বলেন, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে।

তিনি জানান, আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর তাদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)