ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হজ্বের টিকিট দেয়ার নামে সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার ● ফেনী বিএনপির দু'পক্ষের সংঘর্ষে একজনের কবজি বিচ্ছিন্ন,আহত ২০ ● যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক ● চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০ ● ইইউ বাজেট নিয়ে লে পেন ও মাখোর মধ্যে মতবিরোধ ● যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন ● বিএনপি, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সুলতান সালাহউদ্দিন টুকু সহ ৫ জনকে নিয়ে বিশেষটিম গঠন ● শুক্র ও শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ● রাজধানী ওয়ারীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, এমডিসহ আহত ২ জন ● এক সফরে এত বার্তা স্পিকারের বক্তব্যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন আলোচনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
রাজশাহী ও সিরাজগঞ্জ এলাকা

শুক্র ও শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জ

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৩:৩৬ পিএম
শুক্র ও শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে রাজশাহী ও সিরাজগঞ্জের বেশ কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর মধ্যে আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীর কিছু এলাকায় পাঁচ ঘণ্টা এবং আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এবং সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়েছে, বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৩/১১ কেভি কাটাখালী উপকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

এ কারণে শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ থাকবে না।

অন্যদিকে, নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাহিরগোলা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সিরাজগঞ্জের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:

শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে বাহিরগোলা রোড, মুজিব সড়ক, ডিসি অফিস রোড, থানা রোড, দরগাপট্টি বেপারীপাড়া, খান সাহেবের মাঠ এলাকা, আরশীনগর, নতুন পোস্ট অফিস রোড, এসএস রোড, বড় বাজার, বাজার স্টেশন, মোক্তারপাড়া, বানিয়াপট্টি, ১ ও ২ নম্বর খলিফাপট্টি, পৌরসভা রোড, সারঘাট, শিক্ষা অফিস, সদর হাসপাতাল ও কালীবাড়ি।

এ ছাড়া গয়লা, একডালা, একডালা পুনর্বাসন, কোল গয়লা, বিএ কলেজ রোড, ফায়ার সার্ভিস রোড, ভিক্টোরিয়া কোয়ার্টার, দত্তবাড়ী, দত্তবাড়ী ব্রিজ, কোবদাসপাড়া, রানীগ্রাম, রানীগ্রাম মধ্যপাড়া, কুশাহাটা, গুণেরগাঁতী, জানপুর, জানপুর ব্যাংকপাড়া, বাহিরগোলা গুড়ের বাজার, নতুন ভাঙ্গাবাড়ী, রহমতগঞ্জ, তেলকুপি, ধীতপুর আলাল, বহুলী, শালুয়াভিটা, খোকশাবাড়ী, ফকিরতলা ও নলিছাপাড়াসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)