ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হজ্বের টিকিট দেয়ার নামে সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার ● ফেনী বিএনপির দু'পক্ষের সংঘর্ষে একজনের কবজি বিচ্ছিন্ন,আহত ২০ ● যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক ● চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০ ● ইইউ বাজেট নিয়ে লে পেন ও মাখোর মধ্যে মতবিরোধ ● যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন ● বিএনপি, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সুলতান সালাহউদ্দিন টুকু সহ ৫ জনকে নিয়ে বিশেষটিম গঠন ● শুক্র ও শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ● রাজধানী ওয়ারীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, এমডিসহ আহত ২ জন ● এক সফরে এত বার্তা স্পিকারের বক্তব্যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন আলোচনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৫:৫৩ পিএম
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

চট্টগ্রাম নগরীতে জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

শুক্রবার ২৭ নভেম্বর দুপুর ২টার দিকে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে নিষিদ্ধ সংগঠনের একদল নেতাকর্মী সিনেমা প্যালেস এলাকায় জড়ো হন।

একপর্যায়ে তারা মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন।

ধাওয়ার মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন।

পরে ওই এলাকা ঘিরে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মো. হাবিবুর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ওই এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন।

তবে পুলিশের আগাম অবস্থানের কারণে তারা মিছিল করতে পারেননি।

অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরিচয় যাচাই ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)