ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● আইনশৃঙ্খলা বাহিনীর মতন পোষাক ব্যবহার করে নিজস্ব অভিযান ● বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ● শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী ● দেশে সয়াবিন তেলের দাম আরেক দফা বাড়িয়েছে...বাণিজ্য মন্ত্রণালয় ● বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে 'খুনির বাড়ি' সাইনবোর্ড ● সংলাপের মাধ্যমে রাজনীতিতে ঐক্যের নতুন অধ্যায় ● সন্তানদের প্রতিষ্ঠিত করার পরও কেন তারা মানবিক হতে শেখে না..? ● প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে চায় সরকার....প্রধানমন্ত্রী ● রাজধানী ওয়ারী থেকে যেভাবে গ্রেপ্তার হলেন ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন ● শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪ জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ১২:১১ পিএম
শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪ জন

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রদলের নেতা-কর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এছাড়াও পৃথক অভিযানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সব মিলিয়ে এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।

আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় এবং ৩২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ জাবেদকে আটক কে এম শাখাওয়াত মুনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

এ সময় তারা আওয়ামী লীগের আগামী ডিসেম্বরের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে শাখাওয়াত মুনকে বিভিন্ন প্রশ্ন করেন।

জবাবে শাখাওয়াত মুন জানান, তিনি বর্তমানে চাকরিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন।

পরবর্তীতে আটক তিনজনকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয় এবং পুলিশের পক্ষ থেকে তাদের মোহাম্মদপুর থানায় নিয়ে যাওয়া হয়।

আটক কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন।

কর্মজীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে পিআইবির ওই পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-প্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছিল।

পরবর্তীতে সরকার পরিবর্তনের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রদলের নেতা-কর্মীদের মাধ্যমে হস্তান্তর হওয়া তিনজন এবং ককটেলসহ গ্রেপ্তার হওয়া আল আমিনসহ মোট চারজনই বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে আছেন।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)