ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● আইনশৃঙ্খলা বাহিনীর মতন পোষাক ব্যবহার করে নিজস্ব অভিযান ● বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ● শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী ● দেশে সয়াবিন তেলের দাম আরেক দফা বাড়িয়েছে...বাণিজ্য মন্ত্রণালয় ● বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে 'খুনির বাড়ি' সাইনবোর্ড ● সংলাপের মাধ্যমে রাজনীতিতে ঐক্যের নতুন অধ্যায় ● সন্তানদের প্রতিষ্ঠিত করার পরও কেন তারা মানবিক হতে শেখে না..? ● প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে চায় সরকার....প্রধানমন্ত্রী ● রাজধানী ওয়ারী থেকে যেভাবে গ্রেপ্তার হলেন ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন ● শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪ জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে 'খুনির বাড়ি' সাইনবোর্ড

নিজস্ব প্রতিবেদক বরিশাল

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৫:৫৮ পিএম
বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে 'খুনির বাড়ি' সাইনবোর্ড

সাবেক সেনা কর্মকর্তা ও মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন কারাবন্দি জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে 'খুনির বাড়ি' হিসেবে আখ্যায়িত করে সাইনবোর্ড টানিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশাল নগরীতে তার বাড়ির সামনে ‘খুনির বাড়ি’ সাইনবোর্ড টানানো হয়।

এ সময় বাড়ির সামনে আহাজারি করেন গুমের শিকার সহোদর দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম।

এ সময় সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, 'জিয়াউল আহসান মানবতাবিরোধী অপরাধ করেছেন।

তার বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে।

আমরা এসব অপরাধের সুষ্ঠু বিচার চাই। বরিশালের ছাত্র-জনতার দাবি, এই সিরিয়াল কিলারের জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে।'

খুনির বাড়ি হিসেবে নামকরণের এক পর্যায়ে জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা।

পরে তার বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ লেখা ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ সম্বলিত নামফলক দেওয়া হয়। কালি দিয়ে মুছে ফেলা হয় বাড়ির পূর্ববর্তী নাম ‘তাসফিয়া মঞ্জিল’।

সেই সঙ্গে বাড়ির সামনে জিয়াউলের হাতে নিহত ও গুম হওয়া মানুষের তালিকাসহ একটি ব্যানার ঝোলান বিক্ষুব্ধরা।'

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)