ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দিনাজপুরে ফের বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর

প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ০১:০০ এ এম
দিনাজপুরে ফের বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

উৎপাদনে ফেরার মাত্র ১৫ ঘণ্টার মধ্যেই আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র।

শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের বয়লারের টিউব হঠাৎ বিস্ফোরিত হয়।

এতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কেন্দ্র সূত্র জানায়, ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে পুরো কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

এর আগে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ৩ মিনিটে কয়লার সঙ্গে পাথর মিশে আসায় বয়লারের পাইপ ফেটে যায় এবং কুলিং ফ্যান ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়।

টানা ৪৮ ঘণ্টা মেরামতের পর শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে আবার উৎপাদনে ফেরে ইউনিটটি।

তবে চালু হওয়ার অল্প সময়ের মধ্যেই নতুন করে যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে যায়। কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ায় ইউনিটটি বন্ধ করতে হয়েছে।

বর্তমানে স্টিম ঠান্ডা করার কাজ চলছে। মেরামত শেষ করে পুনরায় উৎপাদনে ফিরতে ৫ থেকে ৬ দিন সময় লাগতে পারে।

বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের অন্তত ৮টি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। এতে এলাকায় লোডশেডিং বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)