ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দিনাজপুরের ‎বিরামপুরে কৃষি অফিসের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর

প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০৯:৫৮ পিএম
দিনাজপুরের  ‎বিরামপুরে কৃষি অফিসের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

‎দিনাজপুর বিরামপুরে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ‎

‎উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৭ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

এর পাশাপাশি পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে কৃষি অফিস চত্বরে কয়েকটি স্টল নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। ‎ ‎

পার্টনার কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কমল কৃষ্ণ রায়।

এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম মিঞা, সমবায় অফিসার রাকিবুল ইসলাম, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু প্রমূখ। ‎

‎পার্টনার কংগ্রেসে উপজেলার প্রান্তিক সহ বিভিন্ন পর্যায়ের কৃষক-কৃষাণী, কৃষি সংশ্লিষ্ট উদ‍্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ‎ ‎

পার্টনার কংগ্রেসে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং উত্তম কৃষি চর্চার ধাপসমূহ প্রণয়ন ও বাস্তবায়নে পার্টনার প্রকল্প কাজ করছে।

পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

আধুনিক কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‎ ‎

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)