ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বরগুনা ডিসি অফিসে ঢুকে হামলা, এক যুবক আটক

নিজস্ব প্রতিবেদক বরগুনা

প্রকাশ : রবিবার, ২৫ জানুয়ারি,২০২৬, ০৬:০৯ পিএম
বরগুনা ডিসি অফিসে ঢুকে হামলা, এক যুবক আটক

বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে।

জেলা প্রশাসকের কক্ষে ঢুকে তাঁর ব্যক্তিগত সহকারী (সিএ) মো. জহিরুল ইসলামের ওপর ধারালো সরঞ্জাম নিয়ে হামলা চালায় এক যুবক। ঘটনার পরপরই হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মো. ইব্রাহীম (৩০)।

তিনি বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঁশবুনিয়া এলাকার বাসিন্দা এবং মো. ইউনুস দফাদারের ছেলে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ওই সময় বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার সরকারি কাজে তালতলী উপজেলায় অবস্থান করছিলেন, ফলে তাঁর কক্ষটি ফাঁকা ছিল। এই সুযোগে ইব্রাহীম হঠাৎ করে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করেন।

এ সময় তাঁর কাছে প্রায় ১৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি সেলাই রেঞ্জ ছিল। বিষয়টি দেখে বাধা দেন ডিসির সিএ মো. জহিরুল ইসলাম।

এতে ক্ষিপ্ত হয়ে ইব্রাহীম সেলাই রেঞ্জ দিয়ে জহিরুলের ওপর হামলা চালান, এতে তিনি আহত হন। পরে কার্যালয়ে উপস্থিত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ইব্রাহীমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আহত জহিরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার বর্ণনায় আহত মো. জহিরুল ইসলাম বলেন, ‘আমি আমার রুমের সামনে ছিলাম। তখন দেখতে পাই- ডিসি স্যারের রুমে একজন লোক ঢুকছে। তখন আমি তাকে বাঁধা দেই।

তখন ওনার প্যান্টের মধ্যে ১৪/১৫ ইঞ্চি সাইজের একটি সেলাই রেঞ্জ ছিল। ওটা আমি জব্দ করি। তখন তিনি সেলাই রেঞ্জ আমার হাত থেকে টেনে নিয়ে হামলা করে।’ তিনি আরও জানান, ‘ডিসি তখন তালতলী উপজেলায় সরকারি কাজে যাচ্ছিলেন।’

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, ‘একজন ব্যক্তি ডিসি স্যারের রুমে হঠাৎ প্রবেশ করে। তার কাছে একটি সেলাই রেঞ্জ ছিল।

কি উদ্দেশ্যে তিনি এসেছেন, কেনো এসেছেন, তার আসার উদ্দেশ্য কি- বিষয়টি এখন তদান্তাধীন। আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি।

মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।’ বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)