Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির, ৯০ দিনের মধ্যেই ভোট ভ্রমণ নীতিতে বড় পরিবর্তন ৪ দেশে ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল রাজনীতি স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থান রোধে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে...আখতার হোসেন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান সরকারকে সমর্থন করেন...সাহাবুদ্দিন অবস্থান বদলের গুঞ্জন,ছাত্রদের বাদ দিয়ে মোদির পক্ষ নিলেন সালমান খান...? ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে...ডা: শফিকুল রহমান’ তিন সরকারের শপথ পড়ানো বিদায়ী রাষ্ট্রপতির যত বিতর্কিত ঘটনা অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, অস্থায়ী দায়িত্ব পালন করবেন স্পিকার অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,দায়িত্ব পালন করবেন....স্পীকার অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে-দাবি এনপিসিবিএল এর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিনের বক্তব্য

মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান সরকারকে সমর্থন করেন...সাহাবুদ্দিন

আ জা ডেক্স

প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ১০:১৩ পিএম
মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান সরকারকে সমর্থন করেন...সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করে বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভূমিকার প্রশংসা করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেছেন, আগের সরকারের আমলে নির্বাচিত হলেও মো. সাহাবুদ্দিন বর্তমান নির্বাচিত সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধা দেখিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সবসময় সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন।

আমি তার মঙ্গল কামনা করি।’ তিনি জানান, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে স্বাক্ষরিত পদত্যাগপত্র তার কাছে জমা দেন।

এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং পদত্যাগপত্র গ্রহণ করেন।

হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে।

পদত্যাগের কারণ সম্পর্কে তিনি জানান, রাষ্ট্রপতি লিখিতভাবে উল্লেখ করেছেন যে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন।

এছাড়া তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে এবং সম্প্রতি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ভাষ্য, এসব শারীরিক জটিলতা ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার কারণেই রাষ্ট্রপতি দায়িত্ব পালন অব্যাহত রাখা সম্ভব নয় বলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সাংবিধানিক বিধান কার্যকর হয়।

একইভাবে ডেপুটি স্পিকারের ক্ষেত্রেও প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা রয়েছে। ফলে রাষ্ট্রপতির পদ কখনো শূন্য থাকে না।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সৃষ্টি হওয়া নানা আলোচনা প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতে পারেন। তিনি নিজেই লিখিতভাবে তার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন।

এ অবস্থায় আলাদা কোনো চিকিৎসা সনদের প্রয়োজন নেই বলেই তিনি মনে করেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে বিষয়টি এখন স্পষ্ট হয়েছে এবং এ নিয়ে যে বিভ্রান্তি ছিল, তা দূর হবে বলে তিনি আশা করেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের রাষ্ট্রপতিকে সাত দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি সম্পর্কে জানতে চাইলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সংক্ষিপ্ত জবাব দেন, ‘এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)