Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির, ৯০ দিনের মধ্যেই ভোট ভ্রমণ নীতিতে বড় পরিবর্তন ৪ দেশে ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল রাজনীতি স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থান রোধে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে...আখতার হোসেন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান সরকারকে সমর্থন করেন...সাহাবুদ্দিন অবস্থান বদলের গুঞ্জন,ছাত্রদের বাদ দিয়ে মোদির পক্ষ নিলেন সালমান খান...? ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে...ডা: শফিকুল রহমান’ তিন সরকারের শপথ পড়ানো বিদায়ী রাষ্ট্রপতির যত বিতর্কিত ঘটনা অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, অস্থায়ী দায়িত্ব পালন করবেন স্পিকার অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,দায়িত্ব পালন করবেন....স্পীকার অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে-দাবি এনপিসিবিএল এর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় নাগরিক পার্টি

রাজনীতি স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থান রোধে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে...আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ১২:৪৯ এ এম
রাজনীতি স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থান রোধে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে...আখতার হোসেন

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পরই তাকে গ্রেপ্তারের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, চব্বিশের গণ–অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিচার নিশ্চিত এবং স্বৈরাচারী ব্যবস্থার পুনরুত্থান ঠেকাতে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ দাবি তুলে ধরেন দলের নেতারা।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, "চব্বিশের গণ–অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে এবং স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থান রোধে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

বিএনপি যদি জুলাই গণ–অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, তাহলে দ্রুত সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি আইনি পদক্ষেপ নেবে।"

আখতার হোসেন অভিযোগ করেন, পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফ্যাসিবাদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন।

তার ভাষ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের বৈধতা দেওয়ার পাশাপাশি, চব্বিশের গণ–অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার বিরুদ্ধেও তিনি নীরব ছিলেন।

পদত্যাগপত্র প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, "মো. সাহাবুদ্দিন অসুস্থতার অজুহাতে পদত্যাগ করলেও পদত্যাগপত্রে এমন কিছু অপ্রাসঙ্গিক ঐতিহাসিক ন্যারেটিভ বা বিবরণ এনেছেন, যা মূলত তার নিজের জন্য একটি ‘সেফ এক্সিট’ (নিরাপদে বেরিয়ে যাওয়ার পথ) তৈরির চেষ্টা।"

বিএনপির ভূমিকারও সমালোচনা করেন আখতার হোসেন। তিনি বলেন, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে থাকার অযোগ্য—এ কথা বিএনপিকে অনেক আগেই জানানো হয়েছিল।

কিন্তু তখন দলটি তাকে অভিশংসনের উদ্যোগ না নিয়ে বিভিন্ন সামাজিক ও সরকারি কর্মসূচিতে যুক্ত রেখে তার অবস্থান আরও শক্তিশালী করতে সহায়তা করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বে থাকায় এতদিন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে পদত্যাগের পর তার আর কোনো ধরনের আইনি সুরক্ষা নেই। সংবাদ ব্রিফিংয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব অভিযোগ করেন, বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে নিজেদের মনোনীত ব্যক্তিকে রাষ্ট্রপতির পদে দেখতে চায়।

এ কারণেই সরকার গঠনের পাঁচ মাস পর রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, অতীতেও রাষ্ট্রপতির পদে নিজেদের অনুকূল ব্যক্তিকে বসিয়ে নির্বাচনকালীন সুবিধা নেওয়ার ইতিহাস বিএনপির রয়েছে।

বর্তমান পরিস্থিতিকেও তিনি সেই ধারাবাহিক কৌশলের অংশ বলে মন্তব্য করেন।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ এবং দলটির নেত্রী মনিরা শারমিন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)