Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির, ৯০ দিনের মধ্যেই ভোট ভ্রমণ নীতিতে বড় পরিবর্তন ৪ দেশে ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল রাজনীতি স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থান রোধে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে...আখতার হোসেন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান সরকারকে সমর্থন করেন...সাহাবুদ্দিন অবস্থান বদলের গুঞ্জন,ছাত্রদের বাদ দিয়ে মোদির পক্ষ নিলেন সালমান খান...? ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে...ডা: শফিকুল রহমান’ তিন সরকারের শপথ পড়ানো বিদায়ী রাষ্ট্রপতির যত বিতর্কিত ঘটনা অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, অস্থায়ী দায়িত্ব পালন করবেন স্পিকার অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,দায়িত্ব পালন করবেন....স্পীকার অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে-দাবি এনপিসিবিএল এর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বলিউডের সুপারস্টার

অবস্থান বদলের গুঞ্জন,ছাত্রদের বাদ দিয়ে মোদির পক্ষ নিলেন সালমান খান...?

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ১০:০৫ পিএম
অবস্থান বদলের গুঞ্জন,ছাত্রদের বাদ দিয়ে মোদির পক্ষ নিলেন সালমান খান...?

ভারতে প্রশ্নফাঁস ইস্যুতে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দিলেন বলিউড সুপারস্টার সালমান খান।

আন্দোলনের প্রতি শুরুতে সমর্থন জানালেও এবার শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের ওপর আস্থা রাখারও অনুরোধ করেন এই অভিনেতা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সালমান খান বলেন, দেশের ভবিষ্যৎ ও শিক্ষার্থীদের শিক্ষাগত নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত।

প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কঠোর ব্যবস্থা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এ কারণে আন্দোলনরত শিক্ষার্থীদের বাড়ি ফিরে পরিবার-পরিজনের সঙ্গে থাকার আহ্বান জানান তিনি। এর আগে বুধবার রাতে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন সালমান।

ওই পোস্টে তিনি প্রশ্নফাঁসকে দেশের শিক্ষাব্যবস্থার জন্য একটি বড় সংকট হিসেবে উল্লেখ করেন।

পাশাপাশি আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেন, এ আন্দোলনের সাফল্যের কৃতিত্ব শিক্ষার্থীদেরই প্রাপ্য।

সালমান আরও বলেন, শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি প্রশংসার দাবিদার। উন্নত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং নিজেদের ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে তাদের ঐক্যবদ্ধ অবস্থানকে তিনি ইতিবাচক হিসেবে দেখেন। তবে আন্দোলনের মধ্যে সহিংসতার ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেন এই বলিউড তারকা।

আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, প্রশ্নফাঁস শিক্ষাব্যবস্থার একটি গুরুতর সমস্যা এবং শিক্ষার্থীদের উদ্বেগকে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সালমান খানের আগে বলিউড ও ভারতের সাংস্কৃতিক অঙ্গনের আরও কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

তাদের মধ্যে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখ রয়েছেন।

তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)