Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির, ৯০ দিনের মধ্যেই ভোট ভ্রমণ নীতিতে বড় পরিবর্তন ৪ দেশে ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল রাজনীতি স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থান রোধে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে...আখতার হোসেন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান সরকারকে সমর্থন করেন...সাহাবুদ্দিন অবস্থান বদলের গুঞ্জন,ছাত্রদের বাদ দিয়ে মোদির পক্ষ নিলেন সালমান খান...? ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে...ডা: শফিকুল রহমান’ তিন সরকারের শপথ পড়ানো বিদায়ী রাষ্ট্রপতির যত বিতর্কিত ঘটনা অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, অস্থায়ী দায়িত্ব পালন করবেন স্পিকার অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,দায়িত্ব পালন করবেন....স্পীকার অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে-দাবি এনপিসিবিএল এর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভ্রমণ নীতিতে বড় পরিবর্তন ৪ দেশে ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ১২:৫৩ এ এম
ভ্রমণ নীতিতে বড় পরিবর্তন ৪ দেশে ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল

ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভ্রমণ নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে চারটি দেশ।

ইরান, বলিভিয়া, কেপ ভার্দে ও নিকারাগুয়া আগের ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা বাতিল কিংবা সংশোধন করে নতুন নিয়ম কার্যকর করেছে।

ফলে এসব দেশে ভ্রমণের আগে ভারতীয় নাগরিকদের এখন অতিরিক্ত ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

২০২৫ সালের নভেম্বরে ইরান সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য চালু থাকা ভিসামুক্ত প্রবেশ সুবিধা স্থগিত করে।

এর আগে ভারতীয় পর্যটকেরা ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশ করে শিরাজ, তেহরানসহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারতেন।

লাতিন আমেরিকার দেশ বলিভিয়াও ভারতীয় নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা প্রত্যাহার করেছে।

এখন দেশটিতে যেতে হলে ভ্রমণের আগে অনলাইনে ই-ভিসার আবেদন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অনুমোদন পাওয়ার পরই ভ্রমণের সুযোগ মিলবে।

আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ভারতসহ ৯৬টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করেছে।

ফলে ভারতীয় পর্যটকদের এখন আগেই ভিসা সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

অন্যদিকে, ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে নতুন অভিবাসন নীতি কার্যকর করেছে নিকারাগুয়া।

নতুন নিয়মে ভারতীয় পাসপোর্ট ধারীদের ‘সি’ বা ‘কনসালটেড ভিসা’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর ফলে দেশটিতে ভ্রমণের আগে নিকারাগুয়ার অভিবাসন কর্তৃপক্ষের পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক হয়েছে।

আগে ভারতীয় নাগরিকরা সেখানে পৌঁছেই অন-অ্যারাইভাল ভিসা পেতেন। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)