ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

তারেক রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতি বের করতে পারেননি হাসিনা’ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ১৫ আহত এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম’ নতুন দায়িত্ব পেলেন...স্বরাষ্ট্রমন্ত্রী আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র আদালতে কথা বলার অনুমতি না দেয়ায়...লতিফ সিদ্দিকী হজ টিকিটের মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, আরও সুবিধা নিশ্চিতের উদ্যোগ নেয়া হচ্ছে....পর্যটন প্রতিমন্ত্রী ২০০৯ সাল থেকে ঢাবির সব নিয়োগ পুনঃপর্যালোচনার সিদ্ধান্ত সিন্ডিকেটের হঠাৎ করেই যুদ্ধজাহাজ তৈরিতে তোড়জোড় ভারতের হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় বিএনপি ও ছাত্রদলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বিটিএম-এ সভাপতি শওকত আজিজ রাসেল তথ্যে

গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আশ্বাস...প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ১০:৪০ এ এম
গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আশ্বাস...প্রধানমন্ত্রীর

শিল্পখাতে চলমান গ্যাস সংকট দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল এ তথ্য জানান।

বৈঠক শেষে শওকত আজিজ রাসেল বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্পখাতে গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে।

তবে এ সংকট নিরসনে সরকার কার্যকর উদ্যোগ নেবে বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের সার্বিক পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছেন।

খাতটির বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা আশাবাদী হয়েছেন।

বিটিএমএ সভাপতি আরও জানান, পুরোপুরি বন্ধ কিংবা আংশিকভাবে উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলোর বর্তমান অবস্থা মূল্যায়নের জন্য উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।

কোন কারখানার কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা নির্ধারণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)