ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

তারেক রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতি বের করতে পারেননি হাসিনা’ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ১৫ আহত এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম’ নতুন দায়িত্ব পেলেন...স্বরাষ্ট্রমন্ত্রী আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র আদালতে কথা বলার অনুমতি না দেয়ায়...লতিফ সিদ্দিকী হজ টিকিটের মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, আরও সুবিধা নিশ্চিতের উদ্যোগ নেয়া হচ্ছে....পর্যটন প্রতিমন্ত্রী ২০০৯ সাল থেকে ঢাবির সব নিয়োগ পুনঃপর্যালোচনার সিদ্ধান্ত সিন্ডিকেটের হঠাৎ করেই যুদ্ধজাহাজ তৈরিতে তোড়জোড় ভারতের হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় বিএনপি ও ছাত্রদলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নতুন দায়িত্ব পেলেন...স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ১০:০৩ পিএম
নতুন দায়িত্ব পেলেন...স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার ঢাকা মহানগর ইমারত বিধিমালা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যমান আইন পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের জন্য তিন সদস্যের মন্ত্রী পর্যায়ের একটি কমিটি গঠন করেছে।

কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে।

মঙ্গলবার (২৮ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির অন্য দুই সদস্য হলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগর ইমারত বিধিমালা কার্যকরভাবে প্রয়োগের জন্য পর্যাপ্ত আইনি কাঠামো নিশ্চিত করতে ‘বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২’ এবং ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩’ পর্যালোচনা করবে কমিটি।

পাশাপাশি সংশ্লিষ্ট আইন সংশোধন, পরিমার্জন ও চূড়ান্ত করার বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে।

প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আয়োজন করবে।

এতে আরও বলা হয়েছে, কমিটিকে সাচিবিক সহায়তা দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

কমিটির সুপারিশের ভিত্তিতে সংশোধিত আইন ও বিধিমালার প্রস্তাবও মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করবে একই মন্ত্রণালয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)