ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

তারেক রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতি বের করতে পারেননি হাসিনা’ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ১৫ আহত এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম’ নতুন দায়িত্ব পেলেন...স্বরাষ্ট্রমন্ত্রী আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র আদালতে কথা বলার অনুমতি না দেয়ায়...লতিফ সিদ্দিকী হজ টিকিটের মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, আরও সুবিধা নিশ্চিতের উদ্যোগ নেয়া হচ্ছে....পর্যটন প্রতিমন্ত্রী ২০০৯ সাল থেকে ঢাবির সব নিয়োগ পুনঃপর্যালোচনার সিদ্ধান্ত সিন্ডিকেটের হঠাৎ করেই যুদ্ধজাহাজ তৈরিতে তোড়জোড় ভারতের হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় বিএনপি ও ছাত্রদলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তারেক রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতি বের করতে পারেননি হাসিনা’

নিজস্ব প্রতিবেদক নোয়াখালী

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ১০:৩৩ পিএম
তারেক রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতি বের করতে পারেননি হাসিনা’

চৌমুহনীর কলেজ রোডে খাল খনন, উন্নয়ন ও খাল পাড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ের চেষ্টাতেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতির তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নোয়াখালীর চৌমুহনীর কলেজ রোড এলাকায় খাল খনন, উন্নয়ন এবং খালপাড়ে ওয়াকওয়ে নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহ আবদুল্যাহ আল বাকীসহ স্থানীয় নেতারা।

বরকত উল্যাহ বুলু বলেন, ‘তারেক রহমান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান।

উনাদের দুজনের বিরুদ্ধেও দেশে তো নয়ই, বিশ্বের কোথাও দুর্নীতির অভিযোগ তোলা যায়নি।

পিতা-মাতার যোগ্য উত্তরসূরি তারেক রহমান আগামী ৫ বছর ক্ষমতায় থাকতে পারলে দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে।’

এ সময় তিনি দেশের উন্নয়ন ও পরিবর্তনের লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)