ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ প্রবাসীদের জন্য ‘প্রবাসী পল্লী’ গড়তে সিডিএর উদ্যোগ, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সঙ্গে মতবিনিময় উপসচিব হলেন ২৭৭ জন কর্মকর্তা দুদকের নতুন চেয়ারম্যান...বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ঢাকাসহ ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার...অর্থমন্ত্রী আগামী ২০২৮-২৯ থেকে বদলে যাচ্ছে বাংলাদেশের অর্থবছর বঙ্গোপসাগর ঘিরে ভূরাজনীতি: বাংলাদেশ কী করবে..? মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
দুর্নীতি দমন কমিশন

দুদকের নতুন চেয়ারম্যান...বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৮:৩৯ এ এম
দুদকের নতুন চেয়ারম্যান...বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে দুজন কমিশনার নিয়োগ পেয়েছেন।

তারা হলেন জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূইয়া সোমবার (১৭ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

দুদকের চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতির সমান এবং কমিশনাররা হাইকোর্টের বিচারপতির সমান বেতন ভাতা ও পদমর্যাদা পাবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ অনুযায়ী তাদের এই নিয়োগ কার্যকর হয়েছে। নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি।

কমিশনার জাহাঙ্গীর আলম খান সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্য কমিশনার মো. সাজ্জাদ হোসেন ভূইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন সাবেক কর কমিশনার।

তিনি অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

চলতি বছরের ৩ মার্চ তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগ করলে দুদক কমিশনশূন্য হয়ে পড়ে।

সোমবারের এই নিয়োগের মাধ্যমে দীর্ঘ পাঁচ মাসের শূন্যতা পূরণ হলো।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)