ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ প্রবাসীদের জন্য ‘প্রবাসী পল্লী’ গড়তে সিডিএর উদ্যোগ, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সঙ্গে মতবিনিময় উপসচিব হলেন ২৭৭ জন কর্মকর্তা দুদকের নতুন চেয়ারম্যান...বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ঢাকাসহ ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার...অর্থমন্ত্রী আগামী ২০২৮-২৯ থেকে বদলে যাচ্ছে বাংলাদেশের অর্থবছর বঙ্গোপসাগর ঘিরে ভূরাজনীতি: বাংলাদেশ কী করবে..? মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রবাসীদের জন্য ‘প্রবাসী পল্লী’ গড়তে সিডিএর উদ্যোগ, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সঙ্গে মতবিনিময়

শহিদুল ইসলাম চট্টগ্রাম

প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ১১:০৬ এ এম
প্রবাসীদের জন্য ‘প্রবাসী পল্লী’ গড়তে সিডিএর উদ্যোগ, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সঙ্গে মতবিনিময়

প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করতে চট্টগ্রামে ‘প্রবাসী পল্লী’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

এ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের সঙ্গে সিডিএর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় সিডিএ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

এতে সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল (সিআইপি)সহ ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, প্রবাসীদের জন্য একটি ‘প্রবাসী পল্লী’ গড়ে তোলার পরিকল্পনা নিয়ে তারা কাজ করছেন।

শুধু প্রবাসী পল্লী নয়, সিডিএর অন্য কোনো আবাসন প্রকল্প বা মার্কেট করা হলেও প্রবাসীদের জন্য নির্দিষ্ট কোটা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রবাসীরা দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তারা বীর রেমিট্যান্স যোদ্ধা। তাদের অবদানের স্বীকৃতি হিসেবে প্রবাসীদের জন্য এ ধরনের উদ্যোগ সরকারের পক্ষ থেকে একটি মানবিক দৃষ্টান্ত হবে।” সিডিএ চেয়ারম্যান আরও বলেন, সিডিএ একটি সেবামূলক প্রতিষ্ঠান।

জনগণ ও চট্টগ্রামবাসী যখনই সেবা নিতে আসেন, দ্রুত সময়ের মধ্যে তাদের সেবা দেওয়ার চেষ্টা করা হয়।

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, ক্লাবটির প্রায় ২০ হাজার সদস্য রয়েছে এবং তারাও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, “দিনশেষে সবাই একটি নিরাপদ ঠিকানা চান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত আন্তরিকভাবে প্রবাসীদের জন্য কাজ করছেন।

ইতোমধ্যে সিলেটে একটি প্রবাসী পল্লী গড়ে তোলার অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রামেও এ ধরনের একটি পল্লী গড়ে তোলার বিষয়ে আমরা আবেদন করেছি এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রীও এতে ইতিবাচক সাড়া দিয়েছেন।”

সিডিএ চেয়ারম্যান জানান, পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে বৈঠকে চট্টগ্রামে একটি প্রবাসী পল্লী গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে মন্ত্রীর সঙ্গে আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।

চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল (সিআইপি) বলেন, সিডিএর নিয়মনীতি অনুসরণ করে বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে যৌথ উদ্যোগে তারা সামনে এগিয়ে যেতে চান।

প্রবাসী পল্লী গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি সিডিএ চেয়ারম্যানকে প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, তাদের বিশ্লেষণ অনুযায়ী চট্টগ্রাম বিভাগে প্রায় ৩৫ লাখ প্রবাসী রয়েছেন। এর মধ্যে প্রায় ২০ হাজার প্রবাসী চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সদস্য।

২০২০ সালে চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড প্রতিষ্ঠা করা হয়। মতবিনিময় সভায় সিডিএর সদস্য (প্রশাসন ও অর্থ) মোঃ নুরুল্লাহ নুরী, সদস্য (ইঞ্জিনিয়ারিং ও প্ল্যানিং) ইঞ্জিনিয়ার জামিলুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ শামীম, সিনিয়র অথরাইজড অফিসার কাজী কাদের নেওয়াজ টিপু, সিনিয়র স্টেট অফিসার মোঃ সাদেকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল মঈন চৌধুরী, আব্দুল মান্নান, মোঃ ইসমাইল ইমন, মোঃ দিদারুল আলম, মোঃ দিদারসহ ক্লাবের নেতৃবৃন্দ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)