ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজের আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠাবেন রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ...হাইকোট উদ্বোধনেই সীমাবদ্ধ নয়,বাড়বে পিংক বাসের রুটের সংখ্যা...সড়কমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ প্রবাসীদের জন্য ‘প্রবাসী পল্লী’ গড়তে সিডিএর উদ্যোগ, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সঙ্গে মতবিনিময় উপসচিব হলেন ২৭৭ জন কর্মকর্তা দুদকের নতুন চেয়ারম্যান...বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ঢাকাসহ ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার...অর্থমন্ত্রী আগামী ২০২৮-২৯ থেকে বদলে যাচ্ছে বাংলাদেশের অর্থবছর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে

উপসচিব হলেন ২৭৭ জন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৯:৩০ এ এম
উপসচিব হলেন ২৭৭ জন কর্মকর্তা

প্রশাসনে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপসচিব পদে ২৭৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চতর নিয়োগ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের পাশাপাশি বিভিন্ন ক্যাডার ও সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তারা রয়েছেন।

তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব, পরিকল্পনা কমিশন ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে কর্মরত কর্মকর্তা, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, রেলওয়ে, ডাক, কর ও টেলিযোগাযোগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও রয়েছেন।

এ ছাড়াও রয়েছেন বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মরত ১৫ জন জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশ সংশোধন বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলে উল্লেখ করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে দাখিল করতে বলা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)