ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির"অটো ফাইন সিস্টেমে"চাঁদাবাজি বন্ধ হবে...স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেপ্তার জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজের আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠাবেন রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ...হাইকোট উদ্বোধনেই সীমাবদ্ধ নয়,বাড়বে পিংক বাসের রুটের সংখ্যা...সড়কমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ প্রবাসীদের জন্য ‘প্রবাসী পল্লী’ গড়তে সিডিএর উদ্যোগ, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সঙ্গে মতবিনিময় উপসচিব হলেন ২৭৭ জন কর্মকর্তা দুদকের নতুন চেয়ারম্যান...বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ঢাকাসহ ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
যে কারণে পিএসসি চেয়ারম্যান

জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজের আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠাবেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৬:২৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৬:৫৩ পিএম
জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজের আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠাবেন

পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

মঙ্গলবার (১৮ আগস্ট) অপরাহ্নে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজের আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠাবেন বলে জানা গেছে।

দুপুর ২টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান তাকে ডেকে নিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি অবহিত করেছেন এবং বিকেলে জনপ্রশাসনে চিঠি পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

অব্যাহতির কারণ সম্পর্কে তিনি উল্লেখ করেন, অধ্যাপক মোবাশ্বের মোনেম শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করেছেন। তবে পিএসসি সূত্রে জানা গেছে, পদত্যাগের পেছনে ভিন্ন সমীকরণও থাকতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক সদস্য জানান, সম্প্রতি পিএসসির পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায় কমিশন, যা নতুন বিএনপি সরকারের কাছে ইতিবাচক হিসেবে বিবেচিত হয়নি।

ফলে সরকারের মনস্তাত্ত্বিক চাপ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গিই তার এই সিদ্ধান্তের পেছনে অন্যতম বড় ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর মো. সোহরাব হোসাইনের পদত্যাগের পর ২০২৪ সালের অক্টোবর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)